জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে বড় জুতার কথা শোনার আগে গালিভারের কথা ভাবুন একবার। মনে মনে তার একটা ছবি তৈরি করুন চোখের সামনে। কারণ, গালিভারের চেহারাটা আন্দাজ করতে না পারলে ফিলিপাইনের জুতার রাজধানী হিসেবে খ্যাত মারিকিনা শহরে গিয়ে ধাঁধায় পড়বেন। ২০০২ সালে সেখানে একজোড়া জুতা বানানো হয়েছিল। পাক্কা ৭৭টি দিন আর সাধারণ মাপের প্রায় ২৫০ জোড়া জুতার কাঁচামাল লেগেছিল তা বানাতে। শেষমেশ সেই জুতাজোড়ার প্রতিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছিল ৫ দশমিক ২৯ মিটার, প্রস্থ ২ দশমিক ৩৭ মিটার আর উচ্চতা গিয়ে ঠেকেছিল ১ দশমিক ৮৩ মিটারে! হিসাব করে দেখা যায়, ১২৫ ফুটের মতো লম্বা হলেই কেবল সেই জুতাজোড়া পায়ে পরতে পারবে কেউ! তো, এবার গালিভারকে মনে করার কারণটা নিশ্চয়ই পরিষ্কার আপনার কাছে? সূত্র: লংগেস্ট লিস্ট