জুতা কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব যতটা খুঁতখুঁতে, তার চেয়ে বেশি হিসাবি। নিছক বাধ্য না হলে ওর সঙ্গে শপিংয়ে যেতে চায় না কেউ। অনুরোধের ঢেঁকি গিলে একবার দুজনে গেলাম শপিংয়ে। উদ্দেশ্য সাকিবের জুতা কেনা। শহরের প্রায় সব দোকান তন্ন তন্ন করা হলো, কিন্তু পছন্দসই জুতা মিলল না। এরই মধ্যে কম করে হলেও প্রায় ২০ জোড়া জুতা পায়ে ট্রায়াল দেওয়া হয়ে গেছে। শেষমেশ সিদ্ধান্ত হলো, এবার যে দোকানে ঢুকবে, সেখান থেকেই জুতা কিনবে। বিপত্তি এখানেও পিছু ছাড়ল না। জুতার দাম দেখে সাকিব আর জুতা পরতে চায় না। দোকানির জোরাজুরি, আমার অনুরোধ— কিছুতেই কাজ হয় না। সমস্যা কী? জানতে চাইলে ও বলল, ‘যেগুলো পছন্দ হয়, তা আমার পায়ে হবে না।’ নাছোড় দোকানি পা অনুযায়ী জুতার সাইজ দেওয়া যাবে জানানোর পর আমাকে স্তব্ধ করে দিয়ে সাকিব বলল, ‘আজকে তো জুতা কেনার প্রস্তুতি নিয়ে আসিনি, অন্য একদিন এসে আপনার দোকান থেকেই নিয়ে যাব!’ আশরাফুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।