জুতার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় নূপুর মার্কেটের তিন তলায় অবস্থিত একটি জুতার গুদাম আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে গতকাল বেলা ১টার দিকে পারফেক্ট বাজারের জুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামের প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।