জুনিয়র চেম্বার প্রতিনিধি দলের জাগো ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের একটি প্রতিনিধিদল ১৫ ফেব্রুয়ারি জাগো ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখা পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন জেসিআইয়ের সভাপতি রাইসুল উদ্দিন, পরিচালক নিয়াজ মোরশেদ, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন ও সদস্য মুবাশ্বির হোসাইন। এই সময় তাঁদের জাগো ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান ফাউন্ডেশনের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক ফয়সাল সিদ্দিকী। চেম্বার নেতারা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
উল্লেখ্য, জেসিআই সম্প্রতি জাগো ফাউন্ডেশন বিদ্যালয় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দুটি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হবে। বিজ্ঞপ্তি।