জুনে কেপিএমের এক কোটি টাকা মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের কর্ণফুলী কাগজকল (কেপিএম) গত জুনে এক কোটি টাকা মুনাফা করেছে। জুলাই মাসেও একইহারে মুনাফা হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। কারখানা মুনাফা অর্জন করায় কর্তৃপক্ষ সম্প্রতি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক জানান, উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয়েছে। ফলে সাময়িক হিসেবে কোটি টাকা মুনাফা হয়।