প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছুটির দিনে’ ৬১৯তম সংখ্যায় রাহীদ এজাজের লেখা ‘বাংলাদেশের যে কোনো সুসংবাদ আমাকে গর্বিত করে’ লেখাটি পড়ে স্মৃতিকাতর আমি।চার দশক আগের কথা, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সেই প্রথম আমার চট্টগ্রামে যাওয়া। সেখানেই রাশিয়া থেকে আসা এক দল নাবিক, যারা বন্দরে মাইন অপসারণ করতে এসেছিলেন, তাদের সঙ্গে দেখা।বাংলাদেশের প্রতি আলেক্সান্দর ইভানোভিচ জুবকোর আবেগ, ভালোবাসা ও মমতাবোধের কথা জেনে আমি অভিভূত।জুবকো ও তাঁর সঙ্গের সকল নাবিক এবং অ্যাডমিরাল জুয়েঙ্কোর পরিবারের প্রতি জানাই আমার কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ ভালোবাসা।আফসানা আইভীঢাকা।