জুবিলীতে বিতর্কের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ মে কে এল জুবিলি স্কুল ও কলেজের বিতর্কচর্চার দল ‘জুবিলিয়ান ডিবেটিং ক্লাব’ দ্বিতীয়বারের মতো আয়োজন করে আন্তক্লাস ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা
১২ মে কে এল জুবিলি স্কুল ও কলেজের বিতর্কচর্চার দল ‘জুবিলিয়ান ডিবেটিং ক্লাব’ দ্বিতীয়বারের মতো আয়োজন করে আন্তক্লাস ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা

পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কে এল জুবিলী স্কুল ও কলেজের বিতর্ক চর্চার দল ‘জুবিলিয়ান ডিবেটিং ক্লাব’ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে আন্তক্লাস ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। প্রথম আলো বন্ধুসভা ও কাজল ব্রাদার্স লিমিটেডের (অনুপম পাবলিশার্স) সহযোগিতায় ১২ মে স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ১০ মে জুবিলিয়ান ডিবেটিং ক্লাবের নতুন-পুরোনো সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তক্লাস বিতর্ক কর্মশালা।
আয়োজক কে এল জুবিলী স্কুল ও কলেজের আমন্ত্রণে সাড়া দিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল দুটি হলো ঢাকা গভ. মুসলিম হাইস্কুল ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সিনিয়র ও জুনিয়র দুটি পর্বের বিতর্কে চূড়ান্ত পর্বের বিষয় নির্ধারণ করা হয় যথাক্রমে ‘নারীর প্রতি সহিংসতা রোধে পরিবারের ভূমিকাই মুখ্য’ এবং ‘মানব সভ্যতার বিকাশে বিজ্ঞান অপেক্ষা সাহিত্যের অবদান বেশি’।
প্রতিযোগিতা শেষে গভর্নিং বডির সভাপতি হাজি মো. সাহিদের সভাপতিত্বে বেলা দুইটায় শুরু হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দনপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সম্মানিত সদস্যরা। উপস্থিত ছিলেন বন্ধুসভার নির্বাহী সভাপতি হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক অনিক সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবিলিয়ান ডিবেটিং ক্লাবের মডারেটর ও সিনিয়র শিক্ষক নাজনিন আক্তার বিউটি।
জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন দল জুবিলিয়ান ডিবেটিং ক্লাব (জেডিসি-জে২) বিজয়ী দলের সদস্যরা হলেন অয়ন সাহা ভূঁইয়া, অরণ্য সাহা, ইরফানুর রহমান এবং রানারআপ দল জুবিলিয়ান ডিবেটিং ক্লাব (জেডিসি-জে১) রানারআপ দলের সদস্যরা হলেন মাইকেল অভিষেক মণ্ডল, রিয়ন ইসলাম ও হ্যারিস উদ্দিন ভূঁইয়া।
সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন দল ঢাকা গভ. মুসলিম হাইস্কুল এবং সদস্যরা হলেন সুমন সিকদার, মো. আজমান হোসেন ও জাবির ইবনে বাসার এবং রানারআপ দল জুবিলিয়ান ডিবেটিং ক্লাব (জেডিসি-এস৩) সদস্যরা হলেন মো. কুতুব মোল্লা, সারফিন আহমেদ, ফয়সাল আহমেদ ও অয়ন চন্দ্র।
শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মাইকেল অভিষেক মন্ডল ও এনায়েত হোসেন।