জুমাইরা গ্র্যান্ড তাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ৭ ফেব্রুয়ারি জুমাইরা গ্র্যান্ড তাজ প্রজেক্টের নির্মাণকাজের উদ্বোধন হয়। প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রকল্প প্রাঙ্গণে মিলাদ মাহফিল এবং প্রকল্প পরিচিতি সভার আয়োজন করা হয়। প্রকল্পের কাজের উদ্বোধন করেন জুমাইরা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, ভূমির মালিক শাহেদা বেগম ও দিদারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির উপমহাব্যবস্থাপক প্রদীপ দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির কর্মকর্তা সরওয়ার কামাল, খালেদ আফছার, কাজী আলী আকবর প্রমুখ। প্রকল্পটি ২০১৯ সালের জুন মাসে হস্তান্তর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।