জুরাছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাছড়িতে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে নিত্যানন্দ-সুগত পরিষদ জয়লাভ করে।নিত্যানন্দ-সুগত পরিষদ পেয়েছে ৪৯ ভোট এবং হিরণ-রিপন পরিষদ ৪৬ ভোট।পরাজিত প্রার্থী পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ বিজয় চাকমা বিজয়ী পরিষদকে শুভেচ্ছা জানান।নির্বাচিত সভাপতি পানছড়ি ভুবন জয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান।নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাঙামাটি জেলা শিক্ষক সমিতির সভাপতি তপন কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক অমল চাকমা।