সংগীতশিল্পী জুলি ও তাঁর মা রোকসানা জাহাঙ্গীর। আজ আমরা জানব এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।১. যা খেতে পছন্দ করিজুলি: ঝালজাতীয় খাবার, বিশেষ করে চাওমিন ও চীনা খাবার। মা: দুধের তৈরি যেকোনো খাবার। কিন্তু বয়সের কারণে এখন আর আগের মতো ওসব খেতে পারি না। ২. রেগে গেলে যা করিজুলি: অল্প রাগ হলে চিৎকার-চেঁচামেচি করি। অনেক রাগ হলে চুপচাপ হয়ে যাই।মা: একটা সময়ে তর্ক করতাম। এখন আর করি না।৩. অবসরেজুলি: বেড়াতে যাই, সিনেমা দেখি এবং আড্ডা মারি।মা: নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাই।৪. যে কাজ করতে ভালো লাগেজুলি: ঘর গোছানোর বাতিক আছে আমার। প্রায়ই ঘরের আসবাব এদিক-সেদিক করে দেখি কোন দিকে রাখলে ভালো লাগে। আর গাছের যত্ন করি।মা: রান্না করা ও ছেলেমেয়েদের সঙ্গে টেলিফোনে কথা বলতে ভালো লাগে। ৫. যে পোশাক পছন্দ করিজুলি: সালোয়ার-কামিজ বেশির ভাগ সময় পরা হয়। কিন্তু পছন্দের পোশাক শাড়ি।মা: শাড়ি আমার বেশি ভালো লাগে। ৬. পত্রিকায় যে খবর সবার আগে পড়িজুলি: প্রথম ও শেষ পাতা আগে পড়ি।মা: বিনোদনের পাতা।৭. বেড়াতে ভালো লাগেজুলি: সুইজারল্যান্ডে। ওখানে বারবার যেতে ইচ্ছে করে।মা: যেকোনো খোলা জায়গায় গেলেই আমার ভালো লাগে। এ ছাড়া সমুদ্র অনেক পছন্দের। ৮. আমার প্রিয় গায়কজুলি: সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, শাকিলা জাফর, কুমার বিশ্বজিৎ, আবদুল হাদী ও সুবীর নন্দী।মা: বালাম ও জুলি (হাসতে হাসতে)।৯ . প্রিয় সিনেমাজুলি: ছুটির ঘণ্টা, নটিং হিল মা: সুচিত্রা-উত্তমের সিনেমা। আর হিন্দি সিনেমার নায়ক সালমান খানের সব সিনেমা।সাক্ষাৎকার: মো. রুবেল