জুুলির পছন্দ সুইজারল্যান্ড, মায়ের পছন্দ সমুদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রোকসানা জাহাঙ্গীরের সঙ্গে জুলি। ছবি: অধুনা
মা রোকসানা জাহাঙ্গীরের সঙ্গে জুলি। ছবি: অধুনা

সংগীতশিল্পী জুলি ও তাঁর মা রোকসানা জাহাঙ্গীর। আজ আমরা জানব এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. যা খেতে পছন্দ করি

জুলি: ঝালজাতীয় খাবার, বিশেষ করে চাওমিন ও চীনা খাবার।

মা: দুধের তৈরি যেকোনো খাবার। কিন্তু বয়সের কারণে এখন আর আগের মতো ওসব খেতে পারি না।

২. রেগে গেলে যা করি

জুলি: অল্প রাগ হলে চিৎকার-চেঁচামেচি করি। অনেক রাগ হলে চুপচাপ হয়ে যাই।

মা: একটা সময়ে তর্ক করতাম। এখন আর করি না।

৩. অবসরে

জুলি: বেড়াতে যাই, সিনেমা দেখি এবং আড্ডা মারি।

মা: নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাই।

৪. যে কাজ করতে ভালো লাগে

জুলি: ঘর গোছানোর বাতিক আছে আমার। প্রায়ই ঘরের আসবাব এদিক-সেদিক করে দেখি কোন দিকে রাখলে ভালো লাগে। আর গাছের যত্ন করি।

মা: রান্না করা ও ছেলেমেয়েদের সঙ্গে টেলিফোনে কথা বলতে ভালো লাগে।

৫. যে পোশাক পছন্দ করি

জুলি: সালোয়ার-কামিজ বেশির ভাগ সময় পরা হয়। কিন্তু পছন্দের পোশাক শাড়ি।

মা: শাড়ি আমার বেশি ভালো লাগে।

৬. পত্রিকায় যে খবর সবার আগে পড়ি

জুলি: প্রথম ও শেষ পাতা আগে পড়ি।

মা: বিনোদনের পাতা।

৭. বেড়াতে ভালো লাগে

জুলি: সুইজারল্যান্ডে। ওখানে বারবার যেতে ইচ্ছে করে।

মা: যেকোনো খোলা জায়গায় গেলেই আমার ভালো লাগে। এ ছাড়া সমুদ্র অনেক পছন্দের।

৮. আমার প্রিয় গায়ক

জুলি: সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, শাকিলা জাফর, কুমার বিশ্বজিৎ, আবদুল হাদী ও সুবীর নন্দী।

মা: বালাম ও জুলি (হাসতে হাসতে)।

৯ . প্রিয় সিনেমা

জুলি: ছুটির ঘণ্টা, নটিং হিল

মা: সুচিত্রা-উত্তমের সিনেমা। আর হিন্দি সিনেমার নায়ক সালমান খানের সব সিনেমা।

সাক্ষাৎকার: মো. রুবেল