জে বি উচ্চবিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, প্রীতি ক্রিকেট ম্যাচ, আড্ডা, খাওয়া-দাওয়া আর সুরের মূর্ছনায় অন্য রকম দিন কাটল জে বি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের। ৮ অক্টোবর বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী অনুষ্ঠান। প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন জে বি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতে ছিল প্রীতি ক্রিকেট ম্যাচ। মরহুম দুলাল জুবাইদ একাদশ ও বাবুল নাথ স্মৃতি একাদশের মধ্যে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ী হয় বাবুল নাথ স্মৃতি একাদশ। এর পর শুরু হয় স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মকসুদ আহম্মদ চৌধুরী, শিক্ষানুরাগী পারভেজ সাজ্জাদ, প্রাক্তন শিক্ষক আলিমউল্লাহ, প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জিয়াউল হক, টুইঙ্কেল বড়ুয়া প্রমুখ। দুপুরের খাবার বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামের ব্যান্ড দল সাব জিরো এবং শিল্পী রাজীবের পরিবেশনা চলে রাত অবধি। বিজ্ঞপ্তি