লোকনাথ ব্রহ্মচারীর ১২৫তম তিরোধান উৎসব ৩ জুন নগরের জেএমসেন হলে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম মহানগর শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি দীপঙ্কর দত্তের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী। উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন রণি ব্রহ্মচারী ও গোবিন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক সুখময় চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক সুপ্তিকণা মজুমদার।
এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, মঙ্গলকীর্তন, পাঁচালী পাঠ, গীতাযজ্ঞ, গীতা পাঠ প্রতিযোগিতা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, ভক্তিগীতি, পুরস্কার বিতরণ, নাটক মঞ্চায়ন ও মহাপ্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি।