পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আজ পার্বত্য চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।খাগড়াছড়ির পানছড়ি থেকে রাঙামাটি পর্যন্ত ১১৫ কিলোমিটারজুড়ে এই মানববন্ধন হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) রাঙামাটি শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম যুব মহিলা সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের আদিবাসীরা মানববন্ধনে অংশ নেবে। জনসংহতি সমিতির পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপন চাকমা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কর্মসূচির পর কাল ২ ডিসেম্বর জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন করা হবে।