জেগে আছি আমরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেগে আছে বাংলাদেশের তারুণ্য। লাল-সবুজ পতাকা বুকে নিয়ে একই দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও প্রতিবাদে সোচ্চার—জেগে আছেন তাঁরাও। তাঁরা স্বপ্ন নিয়েকে জানিয়েছেন সেই সব কথাযাঁরা শাহবাগে বিচারের দাবিতে দাঁড়িয়েছেন, আমি তাঁদের মন থেকে সমর্থন দিচ্ছি। আমি যদি শাহবাগে দাঁড়াতে পারতাম!—শিহান সাজিদ, ইউনিভার্সিটি অব ওয়াটারলু, কানাডা।প্রবাসে পড়তে এসে প্রতিনিয়ত মন থেকে শাহবাগ আন্দোলনে যোগদান করে চলেছি। জয় আমাদের হবেই।—মাইশা তাসনিম, ইউনিভার্সিটি অব ওলংগং, দুবাই।৪২ বছরের আক্ষেপ ঘোচানোর সময় হয়েছে এখন। —সাজেদুর আকন্দ, ওহাইও স্টেস্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র১৯৭১ সালে মা এবং মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা কোনোক্রমেই ক্ষমার যোগ্য নয়। রাজাকারদের ফাঁসি চাওয়াটা যে শুধু বর্তমান তরুণ প্রজন্মের দাবি তা নয়, এ দাবি মানবিকতাবোধের, এ দাবি বাংলার আপামর জনতার। —মাহমুদুল হক, ডালহৌসি ইউনিভার্সিটি, কানাডা।এ মুহূর্তে আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে শাহবাগে সক্রিয় না থাকতে পারা। তবে সশরীরে থাকতে না পারলেও মনটা ঠিকই পড়ে আছে। শাহবাগে আন্দোলনরত সব মানুষের সঙ্গে আমিও গলা মিলিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।—সামিন রিয়াসাত, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, যুক্তরাজ্য।প্রযুক্তির কল্যাণে মুহূর্তেই জেনে যাচ্ছি শাহবাগে কী হচ্ছে। ইস! এখন আমি যদি শাহবাগ থাকতে পারতাম!—সিয়াম মোশাররফ হোসেন, ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র।যাবজ্জীবন কারাদণ্ড শব্দটার অর্থ আমি আমার মতো করে বুঝি। আমি জানি, এর মানে কিছু নরপিশাচকে আরও বহুদিন আদর-যত্ন করে বাঁচিয়ে রাখা। এতে ওদের সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। কারণ, ওরা জানবে শত শত খুন করেও বেঁচে থাকা যায়। তাই সারা বিশ্বের সব জাগ্রত বাঙালির সঙ্গে আমরাও বিচারের দাবিতে একাত্ম।—চমক হাসান, ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র।আমরা তরুণসমাজ যে আমাদের জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের চেতনা মনে-প্রাণে ধারণ ও লালন করি, এ আন্দোলন সেটাই প্রমাণ করে। আমার দৃঢ় বিশ্বাস, এই আন্দোলনের মাধ্যমেই আমরা সব রাজাকারের সর্বোচ্চ শাস্তির দাবি আদায়ে সক্ষম হব।—হক মুহাম্মদ ইশফাকস্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।পূর্ব প্রজন্মের আত্মদানকে সম্মান জানানোর এ সুযোগ ভবিষ্যতে না-ও আসতে পারে। —সাদিয়া জাহান, ওহাইও স্টেস্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।আজ আমরা পুরো বাংলাদেশ এক পরিবার, এক মঞ্চে আপসহীন। মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধের ন্যায়বিচার পাওয়ার স্লোগানে মুখরিত।এম জেড হক, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, যুক্তরাজ্যঘৃণ্য এই রাজাকারদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে আনা অপরাধগুলোর শক্ত প্রমাণ যেন কোর্টে হাজির করা সম্ভব হয়, সেই ব্যবস্থা নিতে হবে। তারা বারবার চেষ্টা করবে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করার, সেটা হতে দেওয়া যাবে না কিছুতেই।তামান্না ইসলাম, এমআইটি, যুক্তরাষ্ট্রআড়াই হাজার মাইল দূর থেকে আমরাও ‘তিন মিনিট নীরবতা’র কর্মসূচিতে সঙ্গে একাত্ম ছিলাম। যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে জয় আমাদের হবেই। জয় বাংলা!সুব্রত দেবনাথ, সুনাচুনহিয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া।গ্রন্থনা: জাহিদ হোসাইন খান ও আসমা প্রিয়াংকা