জেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার কাকি একবার কাকার সঙ্গে জেদ ধরলেন, তিনি ঈদের শপিং একটি নির্দিষ্ট শপিং মল থেকে করবেন। কাকা ছিলেন একটু কিপটে। তিনি কাকিকে অনেক বোঝালেন, ওই মার্কেট একটা ফালতু মার্কেট। ওইখানে কেউ কেনাকাটা করতে যায় নাকি। ওইখানে ভালো কিছু পাওয়া যায় না। কিন্তু কাকিও নাছোড়বান্দা। তাই কাকার কাকিকে নিয়েই যেতে হলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে মার্কেটে পা রাখতেই অ্যাম্বুলেন্সে করে সোজা শাহাবউদ্দিন মেডিকেলে আসতে হলো কাকিকে নিয়ে। কারণ, কাকি মার্কেটে পা রাখতেই টাইলসে স্লিপ কেটে পড়ে পা ভাঙলেন। যত টাকা শপিং করতে লাগত, তার চেয়েও বেশি টাকা কাকির পায়ের পেছনে খরচ করতে হচ্ছে কাকার।এ ঘটনার পর থেকে কাকি আর কোনো দিন কাকাকে শপিংয়ে মার্কেটে যাওয়ার কথা বলেননি। কারণ যদি আবার পা ভাঙেন। কাজী মঞ্জিল, মধ্য বাড্ডা, ঢাকা।