জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবপ্রবাসী এনাম আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে তায়েফের সন্নিকটে আল-আতিফ নামক স্থানে ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর লাশ বর্তমানে আল-আতিফ হাসপাতালে রাখা হয়েছে।
নিহত এনাম আহমেদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত পায়দাবাদ গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হক মাস্টার। তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক ছেলে এবং দুই বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।
এনাম আহমেদ সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর অকালমৃত্যুতে অসংখ্য গুণগ্রাহী শোকাচ্ছন্ন হন। অনেকে ছুটে যান ঘটনাস্থলে।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব