জেনারেল হাসপাতালে জোড়াতালির চিকি ৎ সাসেবা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ৮০ থেকে ১৫০ শয্যায় উন্নীত হয়েছে আট বছর আগে। কিন্তু জনবল বাড়েনি। ৮০ শয্যার জনবল-কাঠামো দিয়েই চলছে কার্যক্রম। ফলে, চিকি ৎ সাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। নয়জন বিশেষজ্ঞ চিকি ৎ সকের জায়গায় আছেন মাত্র পাঁচজন। নেই কোনো রেডিওলজিস্ট। অনেক সময় শহরের বাইরের স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকি ৎ সক এনে চিকি ৎ সাসেবা দিতে হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৪০০ জন রোগীকে চিকি ৎ সাসেবা দেওয়া হয়। গত জুন মাসে বহির্বিভাগে চিকি ৎ সা নিয়েছেন ১২ হাজার ১৩২ জন। এ ছাড়া একই মাসে আন্তবিভাগে চিকি ৎ সা নিয়েছেন ৭২৮ জন। অভিযোগ রয়েছে, এখানে চিকি ৎ সা নিতে আসা রোগীর অবস্থা সামান্য জটিল দেখলে কর্তব্যরত চিকি ৎ সক রোগীদের চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেন।সংশ্লিষ্ট লোকজন জানান, হাসপাতালটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হলেও রোগীর চাপ কম। অধিকাংশ রোগী চলে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এটি যে একটা সরকারি হাসপাতাল, সেটাও অনেকে জানে না। অথচ এখানে মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন, নাক-কান-গলা, দন্ত ও অর্থোপেডিক্সসহ ১০টি ওয়ার্ড চালু আছে। আছে অস্ত্রোপচারের ব্যবস্থাও। কিন্তু সব ধরনের ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত জনবলের অভাবে কম রোগীদের চিকি ৎ সা দিতেও সমস্যা হচ্ছে।গত বৃহস্পতিবার সরেজমিনে বহির্বিভাগে গেলে দেখা যায়, উত্তর হাতিয়ার রিনা আক্তার স্লিপ হাতে দাঁড়িয়ে আছেন। এক্স-রে করাতে তাঁকে বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে। কারণ, এখানের চিকি ৎ সক ১৫ দিনের ছুটিতে আছেন। আরেক রোগীর স্বজন মনোয়ারা বেগম বলেন, ‘আমরা কই যামু? ডাক্তার কইছে আমার মায়ের নাকের ভেতর পলিপ হইছে। এইখানে অপারেশন হইব না।’ কথা হয় আন্তবিভাগের ৬ নম্বর ওয়ার্ডের নূরজাহান বেগমের সঙ্গে। তিনি পটিয়া থেকে এসেছেন। তাঁর জরায়ু অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতাল থেকেই করাতে পেরেছেন এবং বেশির ভাগ ওষুধ হাসপাতাল থেকে পেয়েছেন বলে জানান। ২ নম্বর ওয়ার্ডের আবুল কালাম জানান, তাঁর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। শনিবার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা এখান থেকেই করতে পেরেছেন এবং এখানকার খাবার-দাবারও বেশ ভালো বলে জানান। হাসপাতালের সমস্যা সম্পর্কে সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘কোনোরকম জোড়াতালি দিয়ে ৮০ শয্যার জনবল দিয়ে ১৫০ শয্যার হাসপাতাল চালাতে হচ্ছে। পর্যাপ্ত জনবল পেলে আরও ভালো সেবা দেওয়া সম্ভব। তারপরও অন্য যেকোনো হাসপাতালের তুলনায় এটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অ্যানেসথেসিয়া মেশিন, ল্যাপরোস্কপি মেশিনসহ আধুনিক সরঞ্জাম রয়েছে। পিত্তথলির পাথর অপসারণ যা বাইরে ব্যয়বহুল অথচ এখানে ফ্রি করানো হচ্ছে। পর্যাপ্ত ওষুধও রয়েছে। আমাদের মূল সমস্যা জনবল।’ তিনি বলেন, ‘হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ ও লোকবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ উল্লেখ্য, ৮০ শয্যার জনবল নিয়ে ১৯০১ সালে প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। তখন চট্টগ্রামে পূর্ণাঙ্গ কোনো হাসপাতাল ছিল না। পরবর্তী সময়ে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৮৭ সালর ৬ জানুয়ারি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা সিভিল সার্জনের কাছে ন্যস্ত হয়। এরপর ২০০৩ সালে আগের জনবল অপরিবর্তিত রেখেই ত ৎ কালীন সরকার ৮০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করে।