জেনে রাখুন, কাজে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাঘরে টুকিটাকি অনেক বিষয় আছে, যা জানা থাকলে আপনার কাজটা আরও সহজ হবে। খাবার ঠিকমতো পরিবেশন বা রান্নার জন্য এই বিষয়গুলো জানা থাকা জরুরি। এখানে থাকছে তেমনই কিছু পরামর্শ।

বয়ামে খাবার রাখতে
কাচের বয়ামে খাবার রাখা ভালো। আর বয়ামে খাবার রাখার আগে একটা বিষয় খেয়াল রাখা জরুরি, বয়াম পুরোপুরি ভর্তি না করে কিছুটা খালি রাখলে খাবার ভালো থাকে। এই খালি রাখার বিষয়টা আবার একেক ধরনের খাবারে একেক পরিমাণ। যেমন জ্যাম বা জেলির বয়াম ১ থেকে ৩ মিলিমিটার খালি রাখুন, ফলমূল বা টমেটো সংরক্ষণ করলে বয়াম ১০ থেকে ১৫ মিলিমিটার খালি রাখুন। কম অ্যাসিড-জাতীয় খাবার হলে খালি জায়গা রাখুন ২৫ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত।

একেক পাত্র একেক রান্না
রান্নার সময় আমরা অনেকে যে ফ্রাই প্যানে ডিম ভাজি, সেটাতেই আবার মাংস রান্না করছি। এটা মোটেও ঠিক না। রান্নার উপকরণের ওপর ভিত্তি করেই কোম্পানিগুলো নানা আকারের রান্নার পাত্র তৈরি করে। আপনি যে ফ্রাই প্যানে প্যানকেক তৈরি করবেন, সেটা খানিকটা চওড়া হবে। এর তল থাকবে অপেক্ষাকৃত পাতলা। আবার যখন মাংস রান্না করবেন, তখন আপনাকে বেছে নিতে হবে পুরু তলাযুক্ত কিছুটা উঁচু প্যান।

কোন চাকু কোন কাজে
রান্নার প্যানের মতো চাকুতেও রয়েছে নানা ধরন। একেক কাজের জন্য একেক ধরনের চাকু। নাশতার টেবিলে রুটি পিস করার জন্য এক ধরনের চাকু আবার মাছ কাটার জন্য আলাদা চাকু। মাংস, সবজি ও ফল কাটার চাকু কেনার আগে চিনে নিন। এতে আপনার কাজ সহজ হবে।

কাটিং বোর্ডও ভিন্ন হোক
রান্নাঘরে চপার বোর্ড বা কাটিং বোর্ড খুব দরকারি এক উপকরণ। যেকোনো ধরনের সবজি, মাছ, মাংস থেকে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সহজেই কাটিং বোর্ডে রেখে কেটে ফেলা যায়। তবে এই কাটিং বোর্ডও একাধিক আকারের ব্যবহার করা উচিত। কারণ, কাঁচা মাছ বা মাংস কাটার বোর্ডে সবজি বা ফল কাটা উচিত না। কাঁচা মাংসে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, যা ফল কাটার সময় সহজেই সেখানে প্রবেশ করে।

সূত্র: ব্রাইটসাইড