জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়োটেকনোলজি বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বায়োটেকনোলজি বিভাগে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘বায়োটেকনোলজি ফর ইয়ং’ শীর্ষক কর্মশালা। এতে অংশগ্রহণ করে নগরের একমাত্র আমেরিকান শিক্ষামাধ্যমের বিদ্যালয় উইলিয়াম কেরি একাডেমি। এতে বায়োটেকনোলজির বিভিন্ন দিক তুলে ধরেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এ এম আবু আহমদ।প্রশিক্ষণ দেন অধ্যাপক মো. আল ফোরকান ও প্রভাষক আদনান মান্নান। পরে শিক্ষার্থীদের ডিএনএ পৃথক্করণ, টিস্যু কালচারের মাধ্যমে উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবন, থ্যালাসেমিয়া ও বংশগত রোগসমূহের কারণ অনুসন্ধানসহ বিভিন্ন গবেষণাকর্মের ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়। এতে বক্তব্য দেন উইলিয়াম কেরি একাডেমির শিক্ষিকা কিম গ্রেগরি।