জেন্টল পার্কের জিইসি মোড় শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন হাউস জেন্টল পার্কের নগরের জিইসি মোড় শাখায় ১৬ জুন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে বাহারি পোশাকে র্যাম্প মাতান মডেলরা। জেন্টল পার্কের জিইসি শাখার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্যাশন শোর পর ফিতা কেটে শাখা উদ্বোধন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, জেন্টল পার্কের চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আজিম চৌধুরী। নতুন এই শাখায় পাওয়া যাবে ছেলেদের শার্ট, টি-শার্ট ও প্যান্ট। এ ছাড়া জেন্টল পার্ক ওমেন ও জুনিয়র কো ব্র্যান্ডে থাকছে তরুণীদের পাশাপাশি শিশুদের জন্য বর্ণিল সব পোশাকের সংগ্রহ। বিজ্ঞপ্তি।