প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মানিক লাল দাস সভাপতি ও আবদুস ছাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ ও বামজোট-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ নয়টি এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত পরিষদ সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়। এ ছাড়া সহসভাপতি পদে জাহিদ হোসেন ও নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে তাজুল ইসলাম, নিরীক্ষক পদে আমিনুল করিম, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম মজুমদার, গ্রন্থাগারিক পদে শিরিন আক্তার এবং কার্যকরী পরিষদের সদস্য পদে মো. ইসহাক, কফিল উদ্দিন, আবদুল খালেক, আবদুল মান্নান, নৃপেন্দ্র নাগ ও রশিক শেখর ভৌমিক নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মো. জাকির হোসেন ও মো. নুরুল ইসলাম মজুমদার।