জেলা আন্তস্কুল ও মাদ্রাসা ভলিবলে বাওয়া উচ্চবিদ্যালয়ের শিরোপা জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৪তম জেলা আন্তস্কুল ও মাদ্রাসা ভলিবল প্রতিযোগিতা বালিকা বিভাগে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৮ ডিসেম্বর সকালে নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় তারা হাটহাজারী থানা চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল দলকে সরাসরি ২-০ সেটে হারায়।
চ্যাম্পিয়ন বাওয়া স্কুল দলের খেলোয়াড়েরা হচ্ছে ফাহমিদা আফরিন, সানজিদা আফরিন, সাদিয়া হক (অধিনায়ক), মায়িশা ফাউরুজ, সুবাশশিরা ফায়িজা, ইসরাত ইয়াসমিন, মাফরুহা নিজাম, মহিমা জান্নাত কোরাইশী ও উলফাত কাসাফ। টিম ম্যানেজার নাফিসা খাতুন ও কোচ শামীম আহমেদ। বিজ্ঞপ্তি।