জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে জাহানারা বেগম সভাপতি ও লায়লা জেসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে জাহানারা বেগমের সভাপতিত্বে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ পিনু খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম ও প্রচার সম্পাদক শিরীন রুখসানা। সম্মেলনে আগামী তিন বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়।