জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিটের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের সদস্য শেখ শফিউল আজম। চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন এবং ইউনিট ও জেমিসন মাতৃসদন হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজম ২০১৬ সালের ইউনিট ও হাসপাতালের দুটি সম্ভাব্য আয়-ব্যয়ের বার্ষিক বাজেট পেশ করেন। সভায় উপস্থিত আজীবন সদস্যরা তা অনুমোদন দেন। ইউনিট কার্যকরী কমিটির সদস্য বেদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জসিম উদ্দিন শাহ, এনায়েত হোসেন, দোলন মজুমদার, তিমির বরণ চৌধুরী, এস এম আশেক মাহমুদ, ফখরুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ, আবদুল জব্বার, বি কে বিশ্বাস, মাহফুজুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।