জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের নির্বাহী কমিটির ৯০তম সভা ৫ মে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত জেলা প্রশাসককে জেলা রোভার স্কাউটসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় ২২তম বার্ষিক কাউন্সিল, আরএসএল বেসিক কোর্স ও ১৬তম জেলা রোভার মুটের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। জেলা রোভার স্কাউটসের সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জেলা রোভারের কমিশনার মো. কামাল উদ্দিন, সহসভাপতি মোজাহেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন জেলা রোভার স্কাউটসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, রোভার স্কাউট হচ্ছে একটি সুশৃঙ্খল ও সেবামূলক আন্দোলন। শিক্ষার্থীদের চরিত্র গঠন বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন জাতীয় দুর্যোগপূর্ণ সময়ে রোভার স্কাউটদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।