জেলার খবরাখবর নিয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা প্রয়োজনে একটি জেলার বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান এবং বাস্তব চিত্র জানতে আর কাঠ-খড় পোড়াতে হবে না। আজকাল ওয়েবসাইটেই এসব তথ্য পাওয়া যাচ্ছে। দেশের ৬৪ জেলা যুক্ত হয়েছে অনলাইনে। গড়ে তোলা হয়েছে প্রতিটি জেলার আলাদা ওয়েবসাইট। চট্টগ্রাম জেলার তথ্য পাওয়া যাবে www.dcchittagong.gov.bd-তে।এতে রয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও ঐতিহ্য নামে পাঁচটি বিভাগ। কৃষি বিভাগে জেলার খাদ্য উৎপাদন, সার পরিবেশকদের তালিকা ও কৃষি তথ্যকেন্দ্রের লিংক রয়েছে। শিক্ষা বিভাগে জেলার শিক্ষা প্রতিবেদন, ভর্তি ও ফলাফলের তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ও শিক্ষা বোর্ডেও ওয়েবসাইটের লিংক রয়েছে। স্বাস্থ্য বিভাগে হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসক ও এলাকাভিত্তিক স্বাস্থ্যকর্মীর তালিকা ও স্বাস্থ্য কর্মসূচির তথ্য পাওয়া যাবে। পর্যটন ও ঐতিহ্য বিভাগে থাকছে জেলার দর্শনীয় স্থান, জেলার মানচিত্র, ঐতিহ্য, হোটেল ও আবাসনের খবরাখবর। এ ছাড়াও ওয়েবসাইটে জরুরি সেবা ও ই-ডাইরেক্টরি বিভাগে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নম্বর রয়েছে। সাইটের প্রথম পাতায় পিডিএফ আকারে রাখা হয়েছে শাখাভিত্তিক ও সরকারি আবেদনপত্র। এখান থেকে পাসপোর্ট, নাগরিকত্ব, ড্রাইভিং লাইসেন্সসহ (অনুমতিপত্র) প্রয়োজনীয় বিভিন্ন আবেদনপত্র নামানো (ডাউনলোড) যাবে। নিজস্ব প্রতিবেদক