জেলার প্রথম গোলাপচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে উত্তর বরইতলীর শিক্ষিত বেকার মইনুল ইসলাম (৪০) শখের বসে ৪০ শতক জমিতে গোলাপের বাগান করেন। এতে তাঁর খরচ হয় ৮০ হাজার টাকা। চার মাস পর উৎপাদিত গোলাপ বেচে পুঁজি পাওয়া যায়। অবাক মইনুলের বুকে জাগে নতুন আশা। পরের বছর তিনি দেড় একর জমিতে গোলাপের চাষ করেন, আয় করেন প্রায় দুই লাখ টাকা। ২০০১ সাল থেকে তিন একর জমিতে গোলাপের চাষ করে আসছেন মইনুল, প্রতিবছর আয় করছেন ছয় লাখ টাকার বেশি। তিনি জেলার প্রথম গোলাপচাষি।মইনুল জানান, ‘লাভজনক দেখে ২০০১ সালে আট শিক্ষিত বেকার বন্ধুকে গোলাপ চাষে নামাই। তাঁদের বার্ষিক আয় তিন-ছয় লাখ টাকা। এখন গোলাপ চাষ করে স্বাবলম্বী চকরিয়ার শতাধিক মানুষ।’ ‘গোলাপের বাগানে এলে ম-ম গন্ধে মনটা ভরে যায়। আগে মানুষ শখ করে ঘরের আঙিনায় দু-একটি গোলাপের চারা রোপণ করতেন। আর এখন? পুরো গ্রামেই গোলাপের সুবাস।’ নিজের বাগানে ফুলের জলসায় দাঁড়িয়ে বললেন মইনুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার