প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফেনী জেলায় ফেনী জিএ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় প্রথম স্থান অর্জন করেছে। ওই বিদ্যালয়ের ১৮৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে ৫৫ জন জিপিএ-৫ পেয়েও সেরা তালিকায় স্থান পায়নি। ওই বিদ্যালয়ে ১৮৬ জন পরীক্ষা দিয়ে অসুস্থতার কারণে একজন পাস করতে পারেনি।অন্য যেসব প্রতিষ্ঠান ভালো ফল করেছে সেগুলো হলো ফেনী শিশু নিকেতন, শাহীন একাডেমি, শান্তিনিকেতন, ফেনী পিটিআই, ফেনী সরকারি পাইলট প্রাইমারি, ফেনী সরকারি সেন্ট্রাল প্রাইমারি, শিশু কিশোর কিন্ডারগার্টেন । জেলায় এ বছর পাসের হার শতকরা ৯৯ দশমিক ৪৩ ভাগ। জেলায় মোট ২২ হাজার ২৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২ হাজার ১০৭ জন। অকৃতকার্য হয়েছে ১২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৩৯ জন। অপর দিকে জেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় হাজার ৩৬৩ জন। পাসের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফেনী জেলায় ছাগলনাইয়া উপজেলা শতকরা ৯৯ দশমিক ৮১ ভাগ সফলতা পেয়ে প্রথম ও দাগনভূঁঞা উপজেলা শতকরা ৯৯ দশমিক ৭৭ ভাগ পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ফেনী সদর উপজেলা ৯৯ দশমিক ৭০ ভাগ সফলতা পেয়ে তৃতীয় স্থান দখল করেছে।ফেনী সদর উপজেলায় আট হাজার ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে আট হাজার ২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন।দাগনভূঁঞা উপজেলায় তিন হাজার ৯৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে তিন হাজার নয় শত ৫৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। এ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে আতাতুর্ক সরকারি মডেল প্রাইমারি স্কুল। সোনাগাজী উপজেলায় চার হাজার ৩৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে চার হাজার ৩৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন। এ উপজেলায় প্রথম স্থান পেয়েছে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।ছাগলনাইয়া উপজেলায় দুই হাজার ৬৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে দুই হাজার ৬৬৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। এ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ছাগলনাইয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।পরশুরাম উপজেলায় এক হাজার ৫০৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৪৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। প্রথম হয়েছে ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়।ফুলগাজী উপজেলায় এক হাজার ৬৭২ জনের মধ্যে পাস করেছে এক হাজার ৬৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। প্রথম হয়েছে ফুলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, ২০১০ সালের তুলনায় ফেনী জেলায় এবার ফলাফল ভালো। গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ১৩। এ বছর পাসের হার ৯৯ দশমিক ৪৩।