জৈব কম্পিউটার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার নামের যন্ত্রটি প্লাস্টিক ও ধাতব উপাদানে তৈরি বলেই পরিচিত। ছোট ছোট যন্ত্রাংশের (মাইক্রোচিপ) সাহায্যে কোটি কোটি ইলেট্রন-স্রোতের মধ্য দিয়ে নিমেষে অজস্র কাজ সেরে ফেলতে পারে এই ডিজিটাল যন্ত্র। গবেষকদের মতে, আজ থেকে ১০০ বছর পর কম্পিউটারের চেহারা হয়তো সম্পূর্ণ পাল্টে যাবে। এতে থাকবে স্নায়ুকোষ ও রাসায়নিক উপাদান। ব্যাকটেরিয়ার মতো অণুজীব এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের সমন্বয়ে সেই অতি-হালকা নতুন কম্পিউটার হয়তো আমাদের একবিংশ শতাব্দীর পুরোনো চোখে একেবারেই অচেনা লাগবে। মানুষের সামর্থ্য অনুকরণেই তো তৈরি আজকের কম্পিউটারের আধুনিকায়নে ভবিষ্যতে জৈব বৈশিষ্ট্য অর্জনটাই স্বাভাবিক। তথ্যের আদান-প্রদান ও ব্যবস্থাপনার মূল কাজ জৈব কম্পিউটারও করবে, তবে আরও দ্রুত ও নিখুঁতভাবে। লাইভসায়েন্স।