জৈবপ্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জৈবপ্রযুক্তি ও ফার্মেসিসংশ্লিষ্ট পণ্য উদ্ভাবন ও ব্যবসায়িক পরিকল্পনাসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি ঢাকার ব্র্যাক সেন্টারে নোভারটিস আয়োজিত বায়ো ক্যাম্পের বাংলাদেশ পর্বের প্রতিযোগিতা সম্পন্ন হয়।জৈবপ্রযুক্তি উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ-সংক্রান্ত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। এ বছর এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আদনান মান্নান ও তাঁর দল ‘প্রোবিং’। উপকারী অণুজীবসমৃদ্ধ পানীয় ‘কোলকিক’ উদ্ভাবন করে তাঁরা এই স্বীকৃতি পান। চূড়ান্ত পর্বে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন।বিজয়ী দল আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বায়ো ক্যাম্প প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।