জোঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছোটবেলা থেকে তেলাপোকা, বিছা এসবকে আমি খুব ভয় পেতাম। সে তালিকায় আরও একটি ভীতিকর প্রাণীর নাম যোগ হলো। একদিন আমি আমার বাগানে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো আমার পায়ে কী যেন বেয়ে উঠছে। আমি লাফ দিয়ে বারান্দায় উঠে দেখলাম, শুঁড়ওয়ালা কী যেন নড়ছে। আমি এক ঝটকায় সেটা ফেলে দিলাম। ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ, আমি আগে কখনো এই জিনিস দেখিনি। পরে জানলাম, এটার নাম জোঁক। ওই দিনের পর অনেক রাত ভয়ে ঘুমাতে পারতাম না। মনে হতো, এই বুঝি আমার গায়ে জোঁক বেয়ে উঠছে। আরও কিছুদিন পরের কথা। আমি তখন একটি হাইস্কুলে শিক্ষকতা করছি। একদিন একজন শিক্ষকের অনুপস্থিতিতে অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্রের ‘প্রক্সি’ ক্লাস নিতে গেলাম। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলাম আজ তাদের কী পড়া। তারা কয়েকজন একসঙ্গে বলে উঠল, ‘ম্যাডাম, জোঁক।’ আমি জোঁক শুনেই হঠাৎ ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে বললাম, কোথায় জোঁক? কোথায়? ছাত্রছাত্রীরা সবাই হেসে উঠল আমার ভয় পাওয়া দেখে। তারপর তারা বলল পাঠ্যবইয়ে ‘জোঁক’ গল্পটির কথা। যখন আসল ব্যাপারটা বুঝতে পারলাম, নিজের অনর্থক ভয় পাওয়া দেখে একটু লজ্জাই পেলাম।
সাহানা সুলতানা
সিনিয়র শিক্ষিকা
বি এম এইচ উচ্চবিদ্যালয়, ফেনী।