প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জোন কমান্ডারস কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের মাঠে খেলা শেষে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল আলম মোল্লা। টর্নামেন্টে লক্ষ্মীছড়ি পাইলট উচ্চবিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে উপজেলা সদর একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার ও রানার্স আপ দলকে তিন হাজার টাকা নগদ অর্থ, প্রতিটি দলকে জার্সি ও ফুটবল এবং ফাইনালে ওঠা দুটি দলকে বুট কেনার জন্য ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।