জোনাকি আকতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর বয়সের জোনাকি আকতার জন্ম থেকেই শ্বাসনালি ও রক্তনালীর রোগে আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন, এ রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। বিদেশে গিয়ে শল্যচিকিৎসা করালে ভালো হওয়া সম্ভব। জোনাকির বাবা একজন দিনমজুর এবং মা আয়ার কাজ করেন। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তঁারা। জোনাকির চিকিৎসা করতে আরও প্রায় চার লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের সামর্থ নেই এই টাকা জোগাড় করার। মেয়েকে বঁাচাতে সমাজের হৃদয়বান, দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জোনাকির মা–বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা—নাম: মো. শহীদ, ব্র্যাক ব্যাংক, কাজীর দেউড়ি শাখা, চট্টগ্রাম, হিসাব নং-১১০৭২০২৭৯৬৫১২০০১। মুঠোফোন ০১৭১৪৯২০৭১৬।