
জোভান মডেল ও অভিনয়শিল্পী। মা সোহেলী আহমেদ গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার পছন্দ?
জোভান: স্টেক, পাস্তা ও বিফ সিজলিং।
মা: কাচ্চি বিরিয়ানি ও পাস্তা।
২. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
জোভান: রং দে বাসন্তী, দিল চাহতা হ্যায়, কাস্ট অ্যাওয়ে ও বাংলাদেশের ব্যাচেলর।
মা: হঠাৎ বৃষ্টি, প্রজাপতি।
৩. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
জোভান: দেশের মধ্যে বান্দরবান ও দেশের বাইরে ভারতের দার্জিলিং।
মা: কলকাতার পার্কস্ট্রিট ও দেশের মধ্যে কক্সবাজার।
৪. কাদের গান ভালো লাগে?
জোভান: ওয়ারফেজ ব্যান্ড, অরিজিৎ সিং, পাপন, ডিফাই ও অল্টার ব্রিজের ব্যান্ডের গান ভালো লাগে।
মা: ব্যান্ডের মধ্যে মাইলস, সোলস ও কলকাতার ভূমি। এ ছাড়া অরিজিৎ সিং, এ আর রহমান ও তাহসানের গান নিয়মিত শুনি।
৫. কার অভিনয় ভালো লাগে?
জোভান: মোশাররফ করিম, তিশা, আমির খান ও ইরফান খান।
মা: আমির খান, মোশাররফ করিম ও তিশা।
৬. প্রিয় লেখক?
জোভান: হুমায়ূন আহমেদ।
মা: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য ও আনিসুল হক।
৭. প্রিয় রং...
জোভান: সাদা ও নীল।
মা: নীল ও গোলাপি।