জোরারগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডের বিজয়মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মিরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শেষ হয়েছে গত ২৬ ডিসেম্বর। কমান্ডার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) আখতারুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, এ বি এম আবুল কাসেম, মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন প্রমুখ। পরে ‘তোমার আলোকে জাগিয়া রহিব অনন্ত বিভাবরী’ শীর্ষক আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হয়। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন অধ্যাপক সেলিনা শেলী। বিজ্ঞপ্তি।