জ্ঞানীশ্বর মহাস্থবিরের জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার ঊনাইনপূরা লঙ্কারামে জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গণপ্রব্রজ্যায় ধর্মসেন মহাস্থবিরসহ অন্যরা
পটিয়ার ঊনাইনপূরা লঙ্কারামে জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গণপ্রব্রজ্যায় ধর্মসেন মহাস্থবিরসহ অন্যরা

পটিয়ার ঊনাইনপূরা লঙ্কারামে জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সদ্ধর্ম দেশনায় সংঘরাজ ধর্মসেন মহাস্থবির বলেছেন, আলোকিত সংঘ মনীষারা সমাজ সংস্কারে দায়িত্বশীল ভূমিকা রাখেন। তাঁদের জীবনাচরণ তরুণ প্রজন্মকে আগামী দিনের আলোর পথ দেখায়।
জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, গণপ্রব্রজ্যা, অষ্টউপকরণসহ মহাসংঘদান, বুদ্ধকীর্তন ও সদ্ধর্ম দেশনা। প্রথম দিনে ঊনাইনপূরা সুখলাল সুবেদার মন্দির প্রাঙ্গণ থেকে কীর্তন সহকারে গ্রাম প্রদক্ষিণ করে ঊনাইনপূরা লঙ্কারামে গণপ্রব্রজ্যা শুরু হয়। পরে সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা করেন প্রজ্ঞানন্দ মহাস্থবির। অতিথি ছিলেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ভাইস চেয়ারম্যান নৃপতি রঞ্জন বড়ুয়া, অনিল কান্তি বড়ুয়া, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার শ্রীমান বড়ুয়া ও অধ্যাপক শিমুল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াস বড়ুয়া।
দ্বিতীয় দিন সকালে অষ্টউপকরণসহ মহাসংঘদানে প্রধান অতিথি ছিলেন নগরের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবির। সদ্ধর্ম দেশনা করেন লোকপ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন ইউপি সদস্য দেবপ্রিয় বড়ুয়া। বিজ্ঞপ্তি