ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় নলেজ গ্লোবালাইজেশন কনফারেন্স হলো ৮, ৯ ও ১০ মে। নর্থ সাউথে ‘জ্ঞানের বিশ্বমেলা’ আয়োজনে আমাদের অভিজ্ঞতা ছিল খুবই চমত্কার। আমরা নলেজ গ্লোবালাইজেশন ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনের Suffolk University-তে। পরপর দুবার বোস্টনে এ সম্মেলন আয়োজনের পর জ্ঞানকে বিশ্বের সব অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি। স্বাভাবিক কারণেই আমরা বাংলাদেশকে বাছাই করি। বোস্টন থেকে আমাদের সঙ্গে যে ১৫ জন এসেছিলেন, তাঁদের মধ্যে ছয়জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও তিনজন পরিচালক ছিলেন। সবাই নর্থ সাউথের শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।এ ধরনের সম্মেলন আয়োজনের উদ্দেশ্য জ্ঞানচর্চায় সব রকমের প্রতিবন্ধকতা পরিহার করা। আমরা পৃথিবীর সর্বস্তরের মানুষের জ্ঞানচর্চার সমান অধিকারকে সম্প্রসারিত করতে চাই, যার মাধ্যমে পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অনেক সমস্যার সমাধান করা সম্ভব।এবার আমরা আমন্ত্রণ পেয়েছি ভারতের পুনে, চীনের বেইজিং, মিসরের আলেকজান্দ্রিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডেলাইভ থেকে। আগামী বছর এ সম্মেলন হবে পুনে ও বেইজিংয়ে। —মওদুদ-উর-রহমানপ্রেসিডেন্ট, নলেজ গ্লোবালাইজেশন ইনস্টিটিউট, বোস্টন, যুক্তরাষ্ট্র।