জ্বলে মিটিমিটি নতুন কমিটি
খবর: মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। (সূত্র: প্রথম আলো, ২২ নভেম্বর ২০১৭)
এ নিয়ে টেনশনের কিছু নেই।
রস+আলো বরং জানাচ্ছে আরও কিছু নতুন কমিটির খবর।
ভেবেছেন মো. মিকসেতু, এঁকেছেনশিখা
হলিউডি সিনেমায়

ম্যাডাম, কিছু বলেন। ওরা তো ‘জাস্টিস লিগ’ নামে সিনেমাতেও কমিটি দিয়ে দিচ্ছে! আমরা কিন্তু পিছিয়ে পড়ছি!
খামোশ! ওরা জাস্টিস লিগ বানাইছে আমরা ‘জাস্টিস টিম’ বানাব। সবাইকে প্রস্তুতি নিতে বলেন। ঈদের পরই তীব্রভাবে...
কিন্ডারগার্টেন পর্যায়ে

সংগ্রামী সুধী, এবার আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য দেবেন রাজপথের লড়াকু সৈনিক, সবুজ শিক্ষালয় কিন্ডারগার্টেনের প্লে ও নার্সারি শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মো. গুল্টু বাবু।
এক্সকিউজ মি, সিনিয়র নেতা ব্রো, কাইন্ডলি যদি বলতেন সাংগঠনিক সম্পাদক জিনিসটা কী? খায় না মাথায় দেয়?
খেলাধুলার বড় আসরে

কস কী! ওরা ইউরোপের ফুটবলেও পার্টি গঠন কইরা ফালাইছে আর আমরা এইখানে বইসা চিকা মারতাছি! তা নাম কী দিছে পার্টির?
উয়েফা চ্যাম্পিয়নস লিগ।