জ্বালানি তেলের দাম কমলেও ভাড়া কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ১ জুন জ্বালানি তেলের দাম বাড়ায় দূরত্ব ও যাত্রী পরিবহনক্ষমতা বিবেচনায় যোগাযোগ মন্ত্রণালয় বাসভাড়া নির্ধারণ করে দেয়। নগরে ডিজেলচালিত বাসের ভাড়া এক কিলোমিটারের জন্য এক টাকা পাঁচ পয়সা, মিনিবাসের জন্য এক টাকা আট পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু গত বছর ২৭ অক্টোবর সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে প্রতি লিটার অকটেন ৯০ টাকা থেকে ৮০ টাকা, পেট্রল ৮৭ টাকা থেকে ৭৮ টাকা, ডিজেল ও কেরোসিন ৫৫ টাকা থেকে ৪৮ টাকা নির্ধারণ করে। সে অনুযায়ী বাসভাড়া এক কিলোমিটারের জন্য এক টাকা পাঁচ পয়সার স্থলে ৯৮ পয়সা, মিনিবাসের জন্য এক টাকা আট পয়সার স্থলে এক টাকা এক পয়সা নির্ধারণ করে দেওয়া হলেও মালিক-চালকেরা আগের মতোই বেশি ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। ৮ নম্বর সড়কের অক্সিজেন থেকে ২ নম্বর গেট চার টাকার জায়গায় এখনো পাঁচ টাকা নেওয়া হয়। একইভাবে ১, ৭ ও ১০ নম্বর সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।