জ্বালানির জন্য কয়লার ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সম্প্রতি এক ঘোষণায় বলেছে, তেলের বিকল্প জ্বালানি হবে কয়লা। ২০২২ সালেই তেলের স্থান দখল করবে কয়লা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের চাহিদার কারণে চাপ পড়েছে বিশ্বের উৎপাদিত এবং মজুত জ্বালানির ওপর। উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়বে। সংস্থাটির মতে, ২০১৭ সালে সারা বিশ্বে তেলের পরিবর্তে কয়লা ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ৪৩২ কোটি টন। আর জ্বালানি তেলের ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ৪৪০ কোটি টন। বিশেষজ্ঞরা বলছেন, কয়লার ব্যবহার বৃদ্ধি পেলেও জলবায়ুর ক্ষতি পুষিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ইউরোপের উদ্ভাবিত কৌশল সিসিএস (কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোর) ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। সিসিএস মডেলে পরিবেশে কার্বন ছড়িয়ে পড়তে না দিয়ে তা নির্গমন উৎস থেকে সরাসরি ধারণ করা হয়। কার্বন মজুত করা হয় মাটির নিচে। এরপর ভূমি প্রকৌশল প্রক্রিয়ার মাধ্যমে আবার সৃষ্টি হয় জীবাশ্ম জ্বালানি। সংস্থাটির মতে, এ মডেল ব্যবহার করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্রের কার্বন নির্গমন ৮০ থেকে ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে। তবে উৎপাদিত বিদ্যুতের দাম কিছুটা বাড়বে। বিবিসি।