জ্যোতির্বিজ্ঞান বিষয়ে কর্মশালা ১০ আগস্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও রাঙামাটিতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক দুটি কর্মশালার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে দুদিনব্যাপী কর্মশালা ১০ আগস্ট নগরের মুসলিম হল–সংলগ্ন স্টুডিও থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। কর্মশালার পাশাপাশি এ আয়োজনে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণেরও আয়োজন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় বোস বিজ্ঞান চর্চাকেন্দ্র ও স্কাই ওয়াচার্স ক্লাবের উদ্যোগে এ দুটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞানে আগ্রহী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা এ কর্মশালায় উপস্থিত থাকবেন। ১০ ও ১১ আগস্ট স্টুডিও থিয়েটারে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মশালা চলবে। এতে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা, আকাশে তারা দেখার নিয়মাবিল, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি রাঙামাটিতে ১২ আগস্ট দিনব্যাপী রাঙামাটি জেলা বোর্ড প্রাঙ্গণে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফরম পাওয়া যাবে প্রেসক্লাব ভবনে অবস্থিত বাতিঘরে ও জামালখান কুয়ারপাড়ে অবস্থিত ফুড বি রেস্তোরাঁয়। বিজ্ঞপ্তি।