জড়-কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আচ্ছা, তুমি যে সারাক্ষণ এমন বনবন করে ঘোরো, মাথা ঘোরায় না?

আর তুমি যে অন্যদের কোলে বসিয়ে নিজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকো, তোমার পা টনটন করে না?

.
.

মানুষ আমাদের কত পড়া পড়ে অথচ আজ পর্যন্ত একজন মানুষকেও পড়তে পারলাম না! এই দুঃখ কোথায় রাখি!
দুঃখের কথা আর বইলেন না রে ভাই। আপনাকে তো তা–ও আদর করে করে পড়ে। কিন্তু আমার কথাটা একবার ভাবেন। পিঠের ওপর এমন ঘস ঘস করে লেখে যে মাঝেমধ্যে ইচ্ছা করে কলম দিয়া দুইটা খোঁচা দিই। দেখুক কেমনটা লাগে!

.
.

আপনার তো মিয়া প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। মানুষজন সারাক্ষণ কেমন হাঁ করে আপনার দিকে তাকায় থাকে! লজ্জা লাগে না আপনার?
আজব তো, লজ্জার কী আছে! আমার রূপ আছে বলেই তো তাকায় থাকে! শোনো নাই, কবি বলেছেন, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?’
কই, শুনি নাই তো!
তা শুনবা ক্যান? সারাক্ষণ কানের কাছে পড়ে থেকে তো শোনো সব আজাইরা প্যাঁচাল!

.
.

বুঝলা টেবিল, মাথার মধ্যে আজিব আজিব সব ভাবনা আসে। এই যেমন, তোমার ড্রয়ার আছে অথচ আমার নাই, কেন? এইটা নিয়ে ভাবতেছি এখন।
ভাবেন ভাবেন। শুয়ে শুয়ে আর কীই-বা করবেন!

.
.

আপনি অনেক খারাপ আছেন। আপনার জন্যই ঘরে ঘরে এত অশান্তি। অভাব ঢোকার সময় আটকান না কেন?
আর ভালোবাসা যখন তোমার মধ্য দিয়ে পালায় তুমি ধরে রাখতে পারো না মিয়া?

.
.

আপনারটাও কালি, আমারটাও কালি। সো ডোন্ট আন্ডারস্টেটমেন্ট মি!
আরিব্বাস! রাবারের এক ঘষাতেই উঠে যায় আবার বড় বড় কথা বলতে আসছে!

যাপিত রস

জড়-কথন

লেখা: শরীফ মজুমদার