জয় আবুলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতুপ্রয়োজনে আমি জীবন দিয়াই গড়িব পদ্মা সেতু।’ও ওয়ার্ল্ড ব্যাংক! চাস না দিতে পদ্মা সেতুর টাকা!আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা।ভালো মানুষ বলেই সবাই আমার পেছন লাগেঘুষের টাকা খাই না আমি (খাই যদিও ভাগে)।‘দুর্নীতি’ ‘দুর্নীতি’ বলে যতই আগুন জ্বালোদুদক দেবে সার্টিফিকেট—আমি আবুল ভালো।পদত্যাগের বায়না ধরো! ধরতে আসো টুঁটি!ধাক্কা দিয়েও টের পাও না শক্ত কত খুঁটি!নামে আবুল থাকায় আমায় ‘আবুল’ বলে ভাবো!সচিব, পিডির চাকরি খেলাম। চাকরি আরও খাব।ওয়ার্ল্ড ব্যাংকের তুলনাতে আমি গরিব নাকি!নিজের টাকায় চটজলদি ব্যাংক খুলতে বাকি।এমনি কি আর প্রতিষ্ঠানের নাম রেখেছি ‘সাকো’!বীর বাঙালি কয়েক বছর ধৈর্য ধরে থাকো—সেতু না হোক, পদ্মার ওপর বানিয়ে দেব সাঁকো।ও সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্লগার মহাশয়!কলম ধরে লিখে ফেলো ‘জয়, আবুলের জয়’।