জয়তু বন্ধুসভা
প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে কার্যকরী কমিটির প্রথম প্রস্তুতি বৈঠক বসে ৮ জুলাই। জামাল খান প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে বন্ধুসভার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবার সবচেয়ে বেশিসংখ্যক জিপিএ-৫ পাওয়া কৃতীর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কঠিন চ্যালেঞ্জ নেওয়া হয়। ৩১ জুলাই শুরু হয় চট্টগ্রাম নগর এলাকায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন। প্রথম দিনেই তিন হাজারের বেশি নিবন্ধন হলো। তিন দিনব্যাপী কার্যক্রমে প্রায় পাঁচ হাজার ৬০০ শিক্ষার্থীর নিবন্ধন হয়। এরপর আবদুল মান্নান ও নজরুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় সনদ লেখার কাজ। এতে সহযোগিতা করেছেন ইমরান, তৃষা, আসাদুজ্জামান, তাহমিনা, সুজন, সাবজানা, মহিউদ্দিন, ফাহমিদা, দেলোয়ার, নাসরিন, শিবাজী, ঈশিতা, মোরশেদ, মোমিয়া, তিহান, নিশান, অনিক, সাহেদ, তুষার, জিকু, হেলাল প্রমুখ। ৪ আগস্ট অনুষ্ঠিত হয় শেষ প্রস্তুতি সভা। উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সিরাজুম মুনিরা ও আবু সুফিয়ান বন্ধুদের উদ্দেশে অনুষ্ঠানের দিন করণীয় সম্পর্কে ধারণা দেন এবং অনুষ্ঠান সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। ৬ আগস্ট জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার দিন। রাতের আঁধার কেটে আকাশ একটু ফরসা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় বন্ধুসভার কর্মতৎপরতা। বিশাল এ কর্মযজ্ঞে সমন্বয় করেন আলাউদ্দিন খোকন, জিয়াউল হক, সিরাজুম মুনিরা, আবু সুফিয়ান, নুরুল আবরার ও এম এ হান্নান। পাঁচটি বুথের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ ও স্মারক। বুথ সমন্বয় করেন মোহাম্মদ শাহজাহান, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, উৎপল শীল ও পুলক শীল। সহযোগিতায় ছিলেন এখতিয়ার, নাহিদা সহিদি, পুষ্প, সেলিনা, স্বপন, ইকরাম, ওসমান, তামান্না, আফ্রিদা, বিটু, রাসেল, হীরা, বিজয়, সুমনা, তাজরিন, সজীব, মিলন, মৌ, ইজাহার, আইরিন, রুবেল, তুষার, সাবিনা, মাইনুদ্দিনসহ আরও অনেকে। তথ্যকেন্দ্রের সমন্বয়ে ছিলেন নুরুন্নাহার বেগম। ভান্ডাররক্ষণের দায়িত্বে ছিলেন ওসমান ও নজরুল। শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বরেণ্য শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করেছে বন্ধুসভার সাংস্কৃতিক দল। ‘বদলে যাও বদলে দাও’ এ জনপ্রিয় গান দিয়ে শুরু করে ‘জাগো বাংলাদেশ’ গানের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর মনে দেশপ্রেমের আকুতি জাগিয়ে তোলেন। দেড়শতাধিক বন্ধুর কঠোর পরিশ্রমে জিপিএ-৫ পাওয়া কৃতী বন্ধুদের জন্য সফল অনুষ্ঠান আয়োজনে জয়ী বন্ধুসভা।