জয়দেবপুর জংশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অনেক দিন পর আজ আবার এলাম জয়দেবপুর জংশনে। যার চলে যাওয়ার দিকে একদিন অসহায়ভাবে চেয়ে ছিলাম, আজ তার সঙ্গেই যাচ্ছি। প্রচণ্ড গরম। সে পার্টস থেকে টিস্যু বের করল। এক পিস আমার দিকে এগিয়ে দিল। মুখের ঘাম মুছতে মুছতে বললাম, ‘আজও আবার টিস্যুতে কারও জন্য কিছু লিখে যাবে নাকি?’ সে হাতে একটা চিমটি কেটে মুখটা কিছুটা বাঁকা করে বলল, ‘সেদিন এই বুদ্ধিটা মাথায় এসেছিল বলেই আজ হাত ধরে হাঁটতে পারছ।’ কথা মিথ্যে নয়। সে যদি সেদিন টিস্যু পেপারে তার পরিচয়টা না দিয়ে যেত, কোথায় পেতাম তাকে! হাসি আর মাথা নেড়ে সায় দিলাম। ট্রেন আসতে আরও সময় লাগবে। ততক্ষণে জয়দেবপুর রেললাইনে দুজনে কিছুটা পথ হেঁটে আসা যাক।
আসাদ আল ইমরান
পান্থপথ, ঢাকা