জয়ধ্বনির সাংস্কৃতিক উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি এ উৎসবের আয়োজন করছে।জয়ধ্বনির পাশাপাশি এ উৎসবে থাকছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়গুলো হলো: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়।উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, তানীম নূর পরিচালিত জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ফিরে এসো বেহুলা এর প্রিমিয়ার শো, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুনর্মিলনী এবং কনসার্ট। উৎসবটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েটনিউজ ২৪.কম।