জয়নাবুল আলম স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির আয়োজনে জয়নাবুল আলম স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা গত ২৫ ডিসেম্বর বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে নগরের বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও রোটারিয়ান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ওমর ফারুক, মিন্টু ইব্রাহীম, মোচ্ছদ্দেকুর রহমান চৌধুরী, জসিম উদ্দীন, সাজিদুল হক, রাহাত আলম চৌধুরী, শহিদুল আলম, এর কে এম নুরুল বশর ভূঁইয়া, মুহাম্মদ ফরিদুল আলম, মোরশেদুল আলম, সাকিবুল আলম, মুহাম্মদ আবদুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।