জয়নুল আবেদিন কিশোর চারুকলা উৎসবের দ্বিতীয় পর্ব ৫ জুলাই শুরু
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকি বছরব্যাপী আয়োজন করেছে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবর্ষ কিশোর চারুকলা উৎসব’। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে ৫ জুলাই। এতে চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে। বিস্তারিত ফোনে (০১৯১৯-৪৯৬১৭৪ ও ০৩১-৬১৮১৩৭) জানা যাবে।
উল্লেখ্য, ফুলকির উদ্যোগে শিল্পাচার্য জয়নুল জন্মশতবার্ষিক কিশোর চারুকলা উৎসব চলতি বছরের মে মাসে শুরু হয়েছে। চলবে ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্প পরিচালনায় থাকবেন দেশের বিশিষ্ট শিল্পী ও চারুকলার শিক্ষকবৃন্দ।
এর আগে উৎসবের প্রথম কার্যক্রম হিসাবে ২৩ থেকে ২৬ মে চার দিনব্যাপী কিশোর চারুকলা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ক্যাম্প পরিচালনা করেন শিল্পী নাজলি লায়লা মনসুর। বিজ্ঞপ্তি।