জয়নুল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাসিক্যাল ফটো গ্যালারির আয়োজনে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে জয়নুল আবেদিন স্মৃতি স্বর্ণপদক চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এ উপলক্ষে আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চৌধুরী গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আরমান আরিফ, ক্লাসিক্যাল ফটো গ্যালারির উপদেষ্টা মো. হাবীব উল্লাহ, চিত্রশিল্পী আমিরুল হক, ফ্যাশন ডিজাইনার মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাজ্জাদ বিন খালেদ ও আব্দুর রহিম। পাঁচ বিভাগে ছয় জেলার আড়াই হাজার প্রতিযোগী এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।